We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

২ মাস বয়সী, ৩ সপ্তাহ

২ মাস বয়সী, তৃতীয় সপ্তাহ

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

আপনার শিশুর চলাচল এখন আরও সমন্বিত। আপনি লক্ষ্য করবেন তার নবজাতক অবস্থার হাতপায়ের নড়াচড়া যেমন ছিল তা এখন আরও নিখুঁত, বিশেষ করে সে যখন অন্য কারো দিকে তাকানোর চেষ্টা করে। তার হাত পা প্রসারিত ও শিথিল করতে তাকে যথেষ্ট সুযোগ দিন। মেঝে কম্বল রেখে তাকে চলাচলের সুযোগ দিন। তার এই চলাফেরা পেশীসমূহ শক্তিশালী করতে তাকে সাহায্য করবে। পেটে ভর দিয়ে পা নাড়িয়ে সে ধীরেধীরে চলতে শুরু করবে যা তার প্রথম পদক্ষেপ।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

জন্মের কয়েক মাস পেরিয়ে গেছে, এই দীর্ঘ সময়ে আপনার শরীরের পরিবর্তন নিয়ে আপনি উদ্বিগ্ন হতে পারেন। গর্ভাবস্থা ও জন্মের কিছু চিহ্ন রয়ে যেতে পারে এবং মাতৃত্বের কিছু লক্ষন চলে যায়, রয়ে যাওয়া চিহ্নগুলোর এখন পরিবর্তন প্রয়োজন।

আপনার শিশুকে স্তন্যপানের সময় কি আবার গর্ভবতী হওয়ার সুযোগ রয়েছে? যদি শিশু জন্মের পর আপনার একবারও ঋতুস্রাব না হয় তখন কি হবে? উত্তর হল ‘হ্যাঁ’। যদিও আপনি ও আপনার সঙ্গীর যৌনমিলন অনেক অল্প তারপরেও আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরাতন কাহিনীর বিপরিতে, স্তন্যদান গর্ভনিরোধক নই। আপনার ঋতুস্রাবের পূর্বে আপনার ডিম্বাণু নিষিক্ত হতে পারে যা আপনি নাও বুঝতে পারেন যে কখন হচ্ছে। তাই গর্ভনিরোধক ব্যবহার করা বিজ্ঞতার কাজ। আপনার ডাক্তার সঠিক গর্ভনিরোধক খুঁজে নিতে আপনাদের সাহায্য করবেন।

শিশুকে ঘুমানোর জন্য দোলনায় রাখা

শিশুদের ঘুম পাড়ানোর জন্য আমাদের দেশের অনেক যায়গায় সাধারণত দোলনা ব্যবহৃত হয়। পূর্বের প্রজন্মের শিশুরা বিছানায় ঘুমার আগে কোন ঝুলন্ত কাপড়ে বা কৃত্রিম দোলনায় ঘুমাত