We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

বটবৃক্ষ ও পথিকগন

বটবৃক্ষ ও পথিকগন


একবার গ্রীষ্মকালে কয়েকজন পথিক দুপুরবেলা রোদের মধ্যে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। কাছে একটি বটগাছ দেখতে পেয়ে তারা ওর নিচে বসে বিশ্রাম করতে লাগলো।  কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সবার শরীর ঠান্ডা ও ক্লান্তি দূর হলো।  

তখন তারা নিজেদের মধ্যে গল্প করতে লাগলো।  তাদের মধ্যে একজন চারিদিক দেখে বললো - দেখো ভাই, এই গাছ কোনো কাজের না। এই গাছে কোনো ফুল বা ফল হয় না ; অর্থাৎ এই গাছ মানুষের কোনো উপকারে আসে না। 

এই শুনে বটবৃক্ষ ভাবলো - মানুষ বড় অকৃতজ্ঞ।  যে সময় আমার আশ্রয় নিয়ে উপকার ভোগ করছে সেই সময় আমাকেই গালি দিচ্ছে।  অকৃতজ্ঞ আর কাকে বলে।