We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
৬ সপ্তাহ বয়সী
৬ সপ্তাহ বয়সী
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
এই সময়ে প্রায় অর্ধেক শিশুরা তাদের মা-বাবাকে চিনতে পারে এবং সহজেই অপরিচিত লোকজনের চেয়ে তাদের মা-বাবাকে পছন্দ করে। আপনাকে দেখলে আপনার শিশু আনন্দের সাথে হাসে এবং পা দুটো নড়াচড়া করে।
সাধারণত, সে তার চারপাশ নিয়ে আরও সংবেদনশীল হয়ে উঠে। আপনি কোন শব্দ করলে সে কান্নাকাটি করে বা চুপ হয়ে তার প্রতিক্রিয়া জানাবে। সে সঙ্গীতের প্রতি আগ্রহী হতে শুরু করে বিশেষ করে আপনি যদি কোন রেডিওতে গান বাজানো বা আপনার গান গাওয়ার সময়। সে আরও সচেতনভাবে চারপাশের জিনিস অনুধাবন করতে শুরু করে এবং যখনই তার সামনে ছোট কোন খেলনা দেওয়া হয়। মা-বাবাদের জন্য এটি একটি তৃপ্তিদায়ক অভিজ্ঞতা, বিশেষ করে যখন ডাইপার পরিবর্তন, খাওয়ানো, গোসল করানো, চুমু খাওয়া এবং আদর দেওয়ার কয়েক সপ্তাহ পর এটি ঘটে।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
প্রথম কয়েক সপ্তাহে আপনি যে উত্তেজনা অনুভব করেছেন তা হইত এখন আর নেই এবং আপনার জীবন অনেক ক্লান্তিকর হতে পারে শিশুদের যত্নের মধ্য দিয়ে। কিন্তু এই দিনগুলির বিশৃঙ্খলা থেকে মুক্তির দিন সামনে এগিয়ে আসছে। আপনার শিশু নিশ্চয় প্রতিদিন নিয়মিত ঘুমাতে শুরু করেছে কিন্তু যদি এমনটি না হয় তাহলে কয়েক সপ্তাহ পরেই ঠিক হয়ে যাবে। আপনি এখন প্রায় আপনার ডাক্তারের সাথে প্রসবোত্তর চেক-আপের সম্মুখীন হবেন। যে বিষয় আলোচনা হতে পারে তা হল জন্মনিয়ন্ত্রণ। কিন্তু আপনি কি এখন আপনার স্বামীর সাথে সঙ্গমে প্রস্তুত? হইত আপনি প্রস্তুত কিন্তু আপনার স্বামী নই। শুধু আপনিই নন যে এই বিষয় নিয়ে চিন্তা করছে যে এটি আগের মত হবে কিনা। আপনার বন্ধুবান্ধবের সাথে শিশু জন্মের পরে যৌনমিলন নিয়ে আলোচনা করুন এবং আপনার স্বামীর সাথে নতুন মা-বাবা হওয়ার পরের সম্পর্ক নিয়ে কথা বলুন।
শিশুকে গোসল করাতে শুধু পানিই ব্যবহার করতে পারি?
আপনি হইত শুনছেন যে শিশুকে শুধু পানি দিয়ে গোসল করাতে হবে কিন্তু শ্যাম্পু অথবা শিশুদের শাবান ছাড়া গোসল করালে আপনি আপনার শিশুকে পরিচ্ছন্ন রাখতে পারবেন না।