We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
৫ সপ্তাহ বয়সী
৫ সপ্তাহ বয়সী
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
আপনার শিশুর হাসি আপনার শিশু এবং আপনাকে অনেক আনন্দিত করে তুলছে যেটি অনেক খুশির বিষয়। শিশুর এই হাসি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে সে অনেক আনন্দিত। যদিও শিশুরা হাসে শুধুমাত্র যখন তারা প্রস্তুত, আপনি তাকে আদর করে, স্পর্শ করে বা তার সাথে খেলে তাকে আরও হাসাতে পারেন। এই সময়ে আপনার শিশু তার উভয় চোখ দিয়ে বিভন্ন রং ও আকৃতির জিনিস ফোকাস করতে পারে। সে তার চারপাশের বিভিন্ন বস্তুর চলাচল বুঝতে পারে মানে তার সামনে যেকোন বস্তু সে ধরে ফেলতে পারে। অথবা আপনি তার চোখে চোখ রেখে তার সাথে খেলতে পারেন, তার মুখের সামনে গিয়ে বা পাশ দিয়ে ধীরেধীরে মাথা নাড়িয়ে খেলতে পারেন। সে আপনাকে নিখুতভাবে অনুসরণ করবে এবং এটি তাকে আরও হাসিয়ে তুলতে পারে।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
যদিও সব ঠিকঠাক চলছে, আপনার বদ্ধ ঘরে আটকে থাকার মত অনুভূতি হতে পারে বিশেষ করে আপনি যখন আপনার শিশুকে নিয়ে অনেক ব্যস্ত থাকবেন। দিনে অন্তত একবার বাইরের মুক্ত বাতাস অনুভব করতে চেষ্টা করুন এবং প্রসবোত্তর ব্যায়াম ক্লাস বা শিশুদের গ্রুপে যোগদানের কথা ভাবুন। আপনি অন্যান্য মা-বাবার সাথে আপনার অভিজ্ঞতার তুলনা করতে পারেন এবং অনেক কার্যকরী পরামর্শ নিতে পারেন।
আপনার যদি অন্য সন্তান থাকে তাহলে নতুন ভাই বা বোন থাকার নতুনত্ব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। সম্ভবত তারা আপনার মনোযোগ আকর্ষণের জন্য ছোট শিশুকে অন্য কোথাও সরিয়ে নিতে বলবে। যখন আপনার কোন বন্ধু, মা বা আপনার স্বামী আপনার শিশুর সাথে সময় কাটায় তখন আপনি আপনার বড় সন্তানদের সাথে থাকতে পারেন এবং আশ্বস্ত করতে পারেন যে আপনি তাদেরও অনেক ভালবাসেন। ধৈর্য ধরার চেষ্টা করুন যদি আপনার দুই তিন বছর বয়সী বাচ্চা ছোট শিশুর মত আচরণ করে। এটি দীর্ঘস্থায়ী হবে না কারন সে শীঘ্রয় বুঝতে পারবে যে ছোট শিশু হয়ে থাকা অনুচিত।
সাহায্যের জন্য কাউকে ঘরে রাখা
সার্বক্ষণিক সাহায্যের জন্য কাউকে ঘরে রাখা অনেক লাভের বিষয়, এটি আপনাকে অনেক সাহায্য করবে এবং কিছু বাড়তি সময় পাবেন।