We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

আরিফ ও নাপিত

আরিফ ও নাপিত


ছেলেটির নাম আরিফ। বয়স ১০ বছর। যেমন দুষ্টু তেমনি চালাক। সব সময় সে বুদ্ধি খাটিয়ে সবাইকে বোকা বানানোর চেষ্টা করতো। একদিন সকালে সে একজন নাপিতের সঙ্গে মজা করার ফন্দি আঁটলো। সে বাজারে গিয়ে একটা সেলুনে ঢুকে আয়নার সামনে বসে পড়লো। 

নাপিত দেখতে পেয়ে জিজ্ঞেস করলো,"কেমন আছো?" আরিফ গম্ভীর গলায় বললো,"তুমি কি আমার দাড়ি কেটে দিতে পারবে?" নাপিত ভায়া বুখতে পারলো বাচ্চা ছেলে আরিফ তা সাথে মজা করছে। তবুও সে নম্রভাবে জবাব দিলো," নিশ্চয় আমি এখুনি তোমার দাড়ি কামিয়ে দিচ্ছি।"

এই না বলে নাপিত আরিফের কাঁধে একটা সাদা কাপড় জড়িয়ে দিল। তারপর গালে বেশ করে সাবান মাখিয়ে  দিয়ে সে নিজের মনে অন্য কাজ করতে লাগলো। 

গালভর্তি সাবান মেখে অনেক্ষন বসে থাকার ফলে আরিফ অস্বস্থি বোধ করছিলো। তাই বিরক্ত হয়ে সে চেঁচিয়ে বলে উঠলো,"এই যে নাপিত ভায়া তুমি এতক্ষন আমায় বসিয়ে রেখেছো কেন বলতো?"

নাপিত হেসে শান্তভাবে উত্তর দিল, "তোমার মুখে দাড়ি গজাবার জন্য আমি অপেক্ষা করছি বাঁচা।"

কারো সাথে মজা করার সময় ভাবা উচিত যে সেও তোমার সাথে একই রকম মজা করতে পারে।