We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
সোনার স্পর্শ
সোনার স্পর্শ :
একটি খুব লোভী ধনী মানুষের একদিন একটি পরীর দেখা পেয়েছিল। পরীর চুলের গুচ্ছ গাছের শাখায় আটকে গেলে লোভী লোকটি পরীকে সাহায্য করার বদলে তার একটি ইচ্ছা পূরণ করতে বললেন।
তিনি বললেন, ‘যা আমি স্পর্শ করব তা–ই যেন সোনাতে পরিণত হয়ে যায়‘, এবং তার এই ইচ্ছা পরী মেনে নেয়। লোভী লোকটি তার স্ত্রী ও মেয়েকে তার বরদান প্রাপ্তির খবর দেবার জন্য বাড়ির দিকে রওনা দিলেন এবং পথে সব পাথর ও নুড়ি স্পর্শ করে সোনায় রূপান্তরিত করতে করতে চললেন।
বাড়ি ফেরার পর তাঁর মেয়েটি তাঁকে অভিবাদন করার জন্য দৌড়ে এলে যেই তিনি মেয়েকে কোলে নিলেন, সে একটি সোনার মূর্তিতে পরিণত হল। তিনি তাঁর মূর্খতা বুঝতে পারলেন। এবং তার কৃতকর্মের জন্য আক্ষেপ করতে লাগলেন।