We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

২২ মাস বয়সী

২২ মাস বয়সী

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

এতদিনে আপনার সন্তান নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করতে শুরু করবে। সে কি করতে চায় সে সম্পর্কে তার বিশেষ ধারনা থাকবে, যেমনটি তার খেলনা গাড়িটিকে পথের দিকে ঠেলা বা পাজলের সমস্ত টুকরো একসাথে জোড়া লাগানো নিয়ে থাকতে পারে। সে ফলাফল নিয়েও চিন্তা করবে - আপনি দেখবেন সে সফল হলে খুশি হবে এবং হতাশ হবে যখন সে সফল হবেনা। এর সবই তার দ্রুতগতিতে বাড়া স্বাধীনতার অংশ।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

আপনার সন্তান কি আপনাকে এক মিনিট আলিঙ্গন করে পরের মিনিটে আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়? নিজের ঘনিষ্ঠতা এবং স্বাতন্ত্র্যের জন্য তার স্বতঃস্ফূর্ত চাহিদাকে ব্যক্তিগতভাবে নিবেন না। এগুলো সবই বড় হবার অংশ। তার বিশ্বকে দেখার সুযোগ বাড়ার সাথে সাথে আপনার বাচ্চা অন্যান্য শিশুদের সঙ্গে খেলাতে বেশি আগ্রহ দেখাবে। একজন বড় ভাই বা বোন কিভাবে ফুটবল খেলে, সে তা অনুকরণ করতে পারে বা অন্যান্য বাচ্চাদের অনুসরণ করতে পারে যখন তারা ট্যাগ খেলে।

জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিন আসতে এখন আর দেরি নেই ... বছর বয়সীর জন্য কি কি খেলনা, সরঞ্জাম এবং পোশাক দরকার তা পরীক্ষা করার চেষ্টা করুন যাতে আপনি আপনার বন্ধুদের এবং আত্মীয়দের জানাতে পারেন। যদি আপনি কোনও পার্টির পরিকল্পনা করে থাকেন, তবে আপনার বাচ্চাকে অতিথি নির্বাচনে শামিল করুন এবং জিজ্ঞাসা করুন সে কি ধরনের কেক পছন্দ করে, তাহলেই সে জানতে পারবে এই দিনে কি আশা করা যায়। এই বয়সে অনুষ্ঠানটি মোটামুটি ছোটখাটো রাখা সর্বোত্তম, কারণ -বছর-বয়সী ছেলেমেয়েরা উচ্চ আওয়াজের ডিস্কো সঙ্গীত এবং প্রচুর অতিথিদের কারণে আতঙ্কিত হয়।