We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
১৪ মাস বয়সী
১৪ মাস বয়সী
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
এখন আপনার বাচ্চাটি এখানে সেখানে নতুন দক্ষতা শিখছে - বিদায় জানানো থেকে কাপ থেকে পানি পান করা। কিন্তু একটা জিনিস সে সম্ভবত এখনো রপ্ত করেনি - খাবার টেবিলের আচরণসমূহ়। এটা ঠিকই আছে: এই ধরনের ভদ্রতা বোঝার বা দেখানোর জন্য সে খুব ছোট। খাওয়া একটি শিখন অভিজ্ঞতা, এবং এই বয়সে শেখাটা় অগোছালো হয়ে থাকে। সুতরাং একটা ধোওয়ার যোগ্য মাদুর বা একটি পুরানো সংবাদপত্র তার চেয়ারের নিচে ছড়িয়ে দিন এবং তাকে নিজের মতো করে খেতে দিন ; তাকে নিজের গতিতে চামচ ব্যবহার করা শিখতে, ডিমের আকৃতি পরীক্ষা করতে এবং মটর কতদূর রোল করতে পারে তা খুঁজে বের করতে দিন।
যেভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
হয়তো আপনি আপনার বাচ্চাকে খাবারের সঙ্গে তার যা ইচ্ছে করে
তা খেতে দিচ্ছেন, কারণ সম্ভবত তাকে থামানোর চেষ্টা করেও লাভ হয়না। কেন? এই বয়সে আপনি তাকে যে সমস্ত জিনিসগুলি করতে মানা করবেন, সে সেগুলোতেই সর্বাধিক আকর্ষণ বোধ করবে। তাই হাসুন এবং এইটুকু সহ্য করুন, এবং নিশ্চিত করুন যে আপনার বাড়ি শিশুর জন্য নিরাপদ। যদি আপনি সকেটগুলি আবৃত করেন, নিচু কাবোর্ডগুলি তালাবদ্ধ করেন এবং ভঙ্গুর বস্তুগুলো শিশুর নাগালের বাইরে রাখেন, সে নিরাপদে থাকবে এবং আপনি কিছুটা বিশ্রাম করতে পারবেন। রান্নাঘর এবং বাথরুম যথোপযুক্তভাবে নিরাপদ করা হয়েছে কি না তা আবারো খেয়াল করুন।
নিজের সর্বোচ্চটা দিতে পারছিনা - এমনটা মনে হচ্ছে?
একজন দুরন্ত শিশুর পিতা বা মাতা হওয়া সত্যিই কষ্টকর হতে পারে, বিশেষ করে যদি আপনি তার স্বাস্থ্য সমস্যা, যেমন অ্যালার্জি এবং হাঁপানি সম্পর্কে চিন্তিত থাকেন। যদি আপনার বাচ্চাটি এখনও আপনাকে রাতে ঘুম থেকে জাগাতে থাকে তবে আপনি দীর্ঘস্থায়ী নিদ্রাহীনতার প্রভাব অনুভব করতে পারছেন। কখনও কখনও আপনারও দিনের মধ্যে কয়েক ঘন্টারর জন্য একটি বিরতি প্রয়োজন। আপনার সঙ্গীকে এ কাজে আরো সাহায্য করতে উৎসাহিত করা একটি পদ্ধতি হতে পারে, অথবা আপনি একজন আত্মীয়কে সপ্তাহে একটা দুপুরের জন্য আপনার ছোট্ট সোনামণিকে দেখাশোনা করতে বলার চেষ্টা করতে পারেন। যদি পারিবারিক সাহায্য না পাওয়া যায়, তাহলে এমন একজন যত্নকারীর সন্ধান করুন যাকে আপনি় বিশ্বাস করতে পারেন। তা না হলে কিন্তু আপনি শুধু শুধু নিজের জন্য আরেকটি চিন্তা বাড়ালেন!