We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

১১ মাস বয়সী, ৩ সপ্তাহ

১১ মাস বয়সী, তৃতীয় সপ্তাহ

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

যেহেতু আপনার বাচ্চা এখন দ্রুত নির্দেশ নিতে পারে, তাকে আপনার কাজে সাহায্য করতে শেখানো শুরু করার এটা একটা ভাল সময়। "দয়া করে" এবং "আপনাকে ধন্যবাদ" বলা শেখানোর উপর জোর দিন এবং খেলনা গোছানোকে একটা খেলা বানিয়ে একে মজায় পরিণত করুন। যদিও সে সম্ভবত ধারণাটি এখনো বুঝতে পারবে না, তবুও এটি শুরু করার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবেনা। কাজকে খুব ছোট অংশে ভাগ করে দিন। এই বয়সে, আপনাকে তার পাশে, তার সাথে কাজ করতে হবে। এভাবে আপনার ১১-মাস-বয়সী শিশুর উন্নয়ন সম্পর্কে আরও চমৎকার তথ্য খুঁজে বের করুন।

যেভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

আপনার খাবার খরচের বাড়তি অংশ ছাঁটাই করতে চাচ্ছেন? আপনার খাবার খরচ আপনার পরিবারের সবচেয়ে ব্যয়বহুল খাত হতে পারে, কিন্তু এটি কমানোও সবচেয়ে সহজ, কারণ এতে অনেক খাত রয়েছে। কি কিনবেন তা ঠিক করার আগে কখন কিনবেন তা ঠিক করুন। যখন আপনার স্বামী (বা অন্য কেউ) আপনার শিশুর খেয়াল রাখতে পারবেন, তখন বাজারে যেতে চেষ্টা করুন। এতে বিশৃঙ্খলা কম হবে, আরো সময় নিয়ে কিনতে পারবেন, দোকানে তুলনায় সহজে পাবেন এবং তাড়াহুড়ো করে বা অপ্রয়োজনীয়  ক্রয় সীমিত হবে। আপনি কিভাবে কিনবেন তার দিকে লক্ষ রাখাও সহায়ক হতে পারে আপনার পরিবারের সদস্যরা কি খায় তার রুটিন মাফিক একটি চলমান তালিকা রাখুন এবং দাম কম হলে কিনে সংরক্ষণ করুন।

আপনি যা কিনেন তা পরিবর্তন করাকেও বিবেচনা করুন। একটি বিকল্প হতে পারে সংরক্ষণের জায়গা থাকলে সেসব খাদ্য বেশি করে কিনে সংগ্রহ করা, যেগুলো আপনি প্রায়ই গ্রহণ করেন মাঝে মাঝে মাংসের বিকল্প কিছু কেনার চেষ্টা করুন, যা সাধারণত কম দামি। তৈরিকৃত খাবার এবং অন্যান্য প্যাকেটজাত খাবার খাওয়া কমান - ঘরে রান্নায় অনেক সময় নিতে হবে না এবং এটি অনেক সস্তা।

অবশেষে, কোথা থেকে কিনছেন তা লক্ষ করুন। স্থানীয় বাজারই কি একই সঙ্গে সবচেয়ে সুবিধাজনক এবং  সর্বনিম্ন মূল্যের জায়গা? আরো জানার জন্য আমাদের "কিভাবে বিজ্ঞতার সঙ্গে কেনাকাটা করা যায়"  নিবন্ধটি দেখুন। একক উপার্জনে জীবনযাপন নিয়ে আমাদের শীর্ষ টিপস পড়ুন

চুল নিয়ে উদ্বিগ্নতা

কিছু শিশুর সূক্ষ্ম পাতলা চুল থাকে এবং পরিবারের বয়স্ক সদস্যরা কয়েকবার মাথা ন্যাড়া করার পরামর্শ দিতে পারেন।