We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

১০ মাস বয়সী, ৪ সপ্তাহ

১০ মাস বয়সী, চতুর্থ সপ্তাহ

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

আপনার শিশু এখন সহজ নির্দেশাবলী বোঝে, যদিও আপনি "না" বললে সে ইচ্ছাকৃতভাবে আপনাকে উপেক্ষা করতে পারে। (নির্দেশনার গুরুত্ব বৃদ্ধি করতে, গুরুত্বপূর্ণ সীমা নির্ধারণ করুন।)

যদিও বাচ্চাকে আজকে যা বলেছেন তা সে কালকে নাও মনে রাখতে পারে, তবুও তার জন্য নির্দিষ্ট সীমা নির্ধারণ করা এবং তাকে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য (যেমন সঠিক ভুল এবং নিরাপদ অনিরাপদ) শেখানোর জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে না।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

বাচ্চা হবার পর আপনার ব্যক্তিত্ব পরিবর্তিত হয়েছে, এবং আপনি হয়তোবা চিন্তা করছেন আপনার নয়টা -পাঁচটা কর্মস্থল সত্ত্বার সঙ্গে আপনার অভিভাবক সত্ত্বাকে কতটুকু একত্রিত করা উচিত। এর উত্তর আপনার  সংস্কৃতি বা কর্মস্থলের ধ্যানধারণার উপর যথেষ্ট নির্ভর করে। চারপাশে দেখুন এবং লক্ষ করুন কিভাবে অন্যান্য মা-বাবারা এই ব্যাপারটি পরিচালনা করে, এবং তাদের উদাহরণগুলোকে আপনার পাথেয় হিসেবে নিন। সুপারভাইজাররা কি পারিবারিক ছবি প্রদর্শন করেন? অনেক বাবা-মায়েরা কি ছুটির মতো বিকল্পগুলির সুযোগ গ্রহণ করেন?

বাচ্চার জন্য হয়তোবা আপনাকে ছুটি নিতে এবং কাজের সময় কমিয়ে দিতে হতে পারে। বাচ্চা না চাকরি - এই তুলনায় কোনটিকে বেশি প্রাধান্য দিবেন তা ঠিক করতে আপনার কর্মস্থলের নমনীয়তা, হাতে থাকা মোট ছুটি, বাচ্চা দেখাশোনার ব্যবস্থার কথা ভাবা সর্বোত্তম। বাচ্চা অসুস্থ হলে আপনি নিজে তার সাথে থাকতে পারেন, যেখানে আপনার সঙ্গী বা যত্নকারী, উদাহরণস্বরূপ, রুটিন চেকআপ পরিচালনা করতে পারেন। অথবা আপনি ডাক্তারের সাথে সকল সাক্ষাতে থাকার সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু চেষ্টা করুন এই সাক্ষাৎগুলো আপনার কাজ শেষে রাখার, যাতে কাজ থেকে দূরে থাকা সময়টি সর্বনিম্ন হয়।

তারপর যে সময়টুকু কাজে থাকতে পারবেননা, সেদিকে মনোযোগ না দিয়ে বরং কাজে ব্যয়িত সময়কে কিভাবে দক্ষভাবে কাজে লাগানো যায়, তা ভাবুন। নিয়মিত কি করতে হবে তার তালিকা রাখা, রাত না জেগে দুপুরে খাবার সময় কাজ করা এবং কাজের সময় যতটুকু সম্ভব ব্যক্তিগত কাজ বাদ দেওয়া- এই পদ্ধতিগুলো বিবেচনা করতে পারেন

শৃঙ্খলার বিষয়গুলি

যখন আপনি আপনার বাচ্চার ঘুমের অভ্যাসের নিয়মকানুন এবং কতগুলি খেলনা হলে অনেকগুলি হয়ে যায় - ব্যাপারগুলো শিখিয়ে দিবেন - তখনই আরেকটি বিতর্কিত সহ-অভিভাবক সমস্যা আসে: শৃঙ্খলা। মনে রাখবেন যে আপনি এবং আপনার সঙ্গী অভিভাবকত্বে বিভিন্ন শৈলী, অভিজ্ঞতা এবং অনুভূতি যোগ করেন। এটি একটি ভাল জিনিস এবং একে অপরের মতামতকে সম্মান প্রশংসা করাটা গুরুত্বপূর্ণ। আপনার স্বামীর এক্ষেত্রে দৃঢ় মতামত থাকার অর্থ আপনার স্বামী বাচ্চার আচরণ শেখার ব্যাপারে খেয়াল রাখে এবং সেই প্রক্রিয়াতে অবদান রাখতে চায়। তার ধারনাগুলো আপনার ধারনাগুলোর মতো বিবেচনা লাভের যোগ্য

যদি আপনি কোনও বিশেষ পদ্ধতি বা নিয়মের সাথে সত্যিই দ্বিমত পোষণ করেন, তবে একে অপরের সমালোচনা করা, উপেক্ষা করার (বা শুধু নীরব ক্ষুব্ধ থাকা) পরিবর্তে সরাসরি বলে ফেলা ভাল। আপনার উদ্বেগ সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে বলুন এবং আপনার সঙ্গীর ধারনাকে বিচার করা থেকে বিরত থাকুন। আপনি এটা জানান যে উভয়ের় ঐক্যমতে আসাটা গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা কার্যকর হওয়ার জন্য এটি সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

শৃঙ্খলার যে বিষয়ে আপনি দ্বিমত পোষণ করেন, বিষয়ের বিশেষ কলাকৌশল খুঁটিনাটি নিয়ে লেখা বই পড়া এবং একসাথে গবেষণা করা সাহায্যের হতে পারে। হয়তোবা দেখতে পাবেন দুজনের চিন্তার চেয়েই বেশি কার্যকরী কোন কৌশল রয়েছে