We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

৯ মাস বয়সী, ৪ সপ্তাহ

৯ মাস বয়সী, চতুর্থ সপ্তাহ

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

আপনার শিশুর ব্যক্তিত্ব এখন আরও উদীয়মান হয়ে উঠছে। সে হইত অনেক মিশুক এবং সবার সাথে হাশিমুখে মিশে বেড়াচ্ছে অথবা একটু লাজুক প্রকৃতির ও কোন আগন্তুক দেখে তার মুখ লুকিয়ে রাখে। সে হইত অনেক সাহসীভাবে কোন পরিস্থিতিতে এগিয়ে আসছে অথবা অন্যদের আগে সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করছে। সে অনেক রাগী হতে পারে অথবা তার মেজাজ বেশ ভাল পরিবর্তন করতে পারে। সে আপনার মনোযোগের জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করবে এবং আপনি কোথাও যাওয়ার আগে বিদায় দেবে। তার একটি নিজস্ব মন গড়ে উঠছে যা আপনার বিরুদ্ধেও যাবে যখন আপনি জোর করে তাকে কোথাও স্থির করে বসিয়ে দিতে চাইবেন। আপনার নয় মাস বয়সী শিশুর উন্নয়নের আরও আকর্ষণীয় তথ্য খুঁজে বের করুন।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

নিজেকে প্রফুল্ল ও সতেজ করতে বড় কোন পরিকল্পনার প্রয়োজন নেই। আপনার উৎসাহ ও শক্তি পুনরুজ্জীবিত করতে এখানে কিছু ধারনাঃ

ü  আপনার ব্যক্তিত্বের সাথে সুবিন্যস্ত যোগব্যায়াম শৈলী বাছাই করুন। এই ব্যায়াম গুলো সহজ এবং যে কোন সময়ে তা করতে পারেন। গভীরভাবে শ্বাস নিতে মনে রাখুন। যদি যোগব্যায়াম আপনার উপযোগী না হয় তাহলে ১০ মিনিট হাত পা প্রসারিত করুন।

ü  বাথটবে কিছু মোমবাতি জ্বালিয়ে, গান শুনে একটি বিলাসবহুল স্নান নিন।

ü  পড়ার মাধ্যমে নিজেকে মগ্ন রাখুন। একটি ভাল বই বা ম্যাগাজিন নিয়ে সময় পার করা একটি উত্তম চিত্তবিনোদন এবং এটি আপনাকে অনুপ্রাণিত রাখবে। একটি পুরো বই পড়ে শেষ করলে আপনার মনে হবে আপনি নিজের জন্য অনেক বড় কিছু অর্জন করেছেন।

ü  ছোট কোন উপায়ে হলেও নিজেকে পরিবর্তন করুন। পেডিকিউর, মেনিকিউর বা চুল ছাঁটাই করতে পারেন।

ü  অনলাইনে কেনাকাটা করুন। না কিনলেও অনলাইন স্টোরগুলো অন্বেষণ করুন, এটি অনেক মজার।

কখন শিশুর জুতা কিনবেন

অনেক মা-বাবা খুব তাড়াতাড়ি জুতা কিনতে ব্যস্ত হয়ে পড়ে। শিশু যখন বাইরে বা কোন অমসৃণ জায়গায় নিয়মিত হাঁটতে শুরু করে তখন তার জুতা দরকার। খালি পায়ে হাঁটা শিশুর ভারসাম্য এবং সমন্বয় উন্নত করতে সাহায্য করে।

এটি মনে রাখা জরুরি যে, কোন সীমাবদ্ধতা ছাড়াই শিশুর পায়ের বৃদ্ধি প্রয়োজন। আপনি যদি তাকে শক্ত বা সংকুচিত জুতা পরায় দেন তাহলে তার উপকারের চেয়ে অপকার বেশি হবে। এটাও মনে রাখবেন যে, যখন শিশুর মৌজা কিনবেন তখন তা আকারে বড় হওয়া উচিৎ যেন পা নাড়াচাড়া করার জন্য পর্যাপ্ত জায়গা পায়। মৌজা আঁটসাঁট হলে তা পায়ের রক্ত চলাচলে বাধা প্রদান করবে।