We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

৭ মাস বয়সী, ৩ সপ্তাহ

৭ মাস বয়সী, তৃতীয় সপ্তাহ

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

শিশুর দাঁত উঠা তিন মাসের মধ্যে কিংবা বার মাসের মাথায় শুরু হতে পারে, বেশিরবাগ শিশুদের দাঁত গজায়(সাধারণত মাঝখানের দুটি দাঁত)চার থেকে সাত মাস বয়সের মধ্যে। আতঙ্কিত হবেন না যদি আপনার বাচ্চার দুই দাঁতের মাঝখানে ফাঁক থাকে। প্রায় দাঁত মাড়ি হতে বাঁকা হয়ে গজায়,এবং দাঁতের ফাঁকগুলো সাধারণত তিন বছর বয়সের মধ্যে ঠিক হয়ে যায়, সবশেষে শিশুর বয়স বাড়লে পড়ে ২০টি দাঁত পড়ে যায়। একবার আপনার শিশুর দাঁত গজানো শুরু হলে, আপনি তার দাঁতের শব্দ শুনতে পাবেন সে যেন তার মুখে নতুন ও এই অদ্ভুত জিনিসের পরীক্ষা করছে।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

৭ মাস বয়সী শিশুর অনেক মায়েরা এখনও শিশুর জন্য যত্নকারী রাখে নাই কিন্তু শিশু থেকে দূরে সময় ব্যয় করছে। এতে অনেক কারণ থাকতে পারে যেমন শিশুর শারীরিক খারাপ অবস্থা, এতে বিকল্প যত্নে রাখতে মায়েরা আগ্রহী না। যেসব মায়েরা কাজ করে তাঁরা শিশু থেকে দূরে থাকতে নিশ্চয় পছন্দ করে না। এবং অবশ্যই ৭ মাস বয়সী শিশু এত সুন্দর ও আকর্ষণীয় হয় যে তাদের ছাড়া থাকা কঠিন।

কথিত আছে, শিশুর কাছ থেকে কিছু সময় দূরে থাকা ভাল, এটি শিশুর ভালর জন্যই। অল্প সময়ের বিচ্ছেদ শিশুকে আরও সামাজিক হতে এবং অন্যদের সাথে মিলেমিশে থাকতে শেখায়- এমনকি মাকে ছাড়া থাকতে না পারার সমস্যাও দূর করতে পারে। আপনার খুব দীর্ঘ সময়ের জন্য বাইরে যেতে হবে না, যেমন এক ঘণ্টা সময় কোন সিনেমা দেখতে যাওয়া- এভাবে আপনার শিশু যখন জেগে থাকে এমন যেকোনো ছোট বিচ্ছেদ কাজে দেয়। এবং পরিশেষে, আপনিও বুঝতে পারবেন যে কিছুক্ষণ শিশুর সাথে না থাকলে আহামরি কিছুই হবে না যা নিশিন্তে একটি ভাল জিনিস।

শিশু এবং পোষাপ্রাণী

শিশু বা তার খেলনার সাথে আপনার কুকুরকে খেলতে দেওয়া সবসময় নিরাপদ নয়। আপনার কুকুর অনিচ্ছাকৃতভাবে শিশুকে কামড় দিতে পারে এবং যখন আপনার শিশু তার খেলনা বা খাবার টেনে নিতে চায় তখন আপনার কুকুর গুরুতর আঘাত করতে পারে। সবসময় মনে রাখবেন, শিশুকে কোন পোষা প্রাণীর সাথে একা রেখে যাওয়া অনিরাপদ।