We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
নবজাতক
নবজাতক
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
আপনার নবজাত শিশু গর্ভের বাইরে তার প্রথম সপ্তাহের অনেকটা সময় ব্যয় করে নতুন পরিবেশে অভ্যস্ত
হয়ে উঠে। গর্ভে নয় মাস থাকার পর, অনেক জায়গা, আলো এবং শব্দ তার কাছে নতুন। তাই সে সমন্বয়ের জন্য কাপড়ের পটিতে বেধে থাকতে এবং কম্বল জড়িয়ে থাকতে পছন্দ করে। কিছুদিনের জন্য তার হাত পা বরং ছোট দেখায় কিন্তু এতে তার অঙ্গ প্রসারিত করতে শক্তি পায় এবং অভ্যস্ত হয়ে উঠে।
এই সময়ে আপনার নবজাতের দৃষ্টি কিছুটা ঝাপসা। সে শুধুমাত্র ৪৫ সেমি/১৮ ইঞ্চি পর্যন্ত ভাল দেখতে পারে তাই যখনই সে সজাগ থাকে আপনার চেহারা তার কাছে নিতে চেষ্টা করুন, প্রিয়জনের চেহারা তার প্রিয় বিষয়। এইসময়ে সে কেবল আপনাকে এবং তার বাবাকেই দেখবে এবং মুখের আকৃতি আর স্মর চিনতে শিখবে।
আপনার নবজাতকের মনোযোগের সময় এখনও খুব দীর্ঘ নয় এবং বাইরের জগতের সাথে অভ্যস্ত হওয়ার সময়টা সম্ভবত পরবর্তী কয়েক সপ্তাহের জন্য যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করে। কিন্তু আপনি তার জন্য তার বিছানার উপরে বিপরিতে সাদা কালো রঙের কোন বস্তু বা খেলনা ঝুলিয়ে দেয়ার চিন্তা করতে পারেন।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
এই সপ্তাহের বাস্তবতা হচ্ছে – আপনার একটি শিশু আছে! সে পুরোই আপনার; সে আপনার সাথে আরামে এবং আপনি ও আপনার স্বামীর উপর সে ভালবাসা ও যত্নের জন্য নির্ভরশীল। আপনাকে সাহায্য করার জন্য আমাদের প্রচুর পরামর্শ ও তথ্য রয়েছে তবে এটি সহজে গ্রহন করাই উত্তম। আপনার নবজাত এখন অনেক দৃঢ় যেটা আপনার চিন্তার বাইরে এবং সে আপনি এবং আপনার স্বামীর সাথে অভ্যস্ত হয়ে পড়ছে আপনাদের মতোই। সব ভাল সম্পর্কের মতোই এটাও বেড়ে উটতে সময় লাগবে।
বৃদ্ধির কথা বললে, নবজাতকেরা প্রতি তিন মধ্যে একবার খেতে চাই। বুকের দুধ খাওয়ানো শুরু করার জন্য আপনার মন সতেজ করা প্রয়োজন? জন্মের কয়েকদিনে দুধ আসে না কিন্তু আপনার শিশু যথেষ্ট দুধ পাবে কিনা তা নিয়ে চিন্তার প্রয়োজন নেই। আপনার শরীরে পুরুপুরি দুধ উৎপাদনের জন্য কিছু সময় লাগে যা আপনার শিশুর জন্য যথাযত।
প্রথম সপ্তাহের টিকাদান
টিকাগুলি জীবন হুমকি রোগের বিরুদ্ধে রেহাই প্রদান করে। জাতীয় টিকা দিবসের আওতাই কিছু টিকা বাধ্যতামূলক। প্রথম সপ্তাহে শিশুরোগ বিশেষজ্ঞ আপনার শিশুকে পোলিও টিকা দেবেন, যা মৌখিকভাবে দেয়া হয় এবং বিসিজি-হেপাটাইটিস টিকাগুলি ইঞ্জেকশান দ্বারা দেয়া হয়।
বিষয় বিবেচনা
- যদি আপনার শিশুর জন্ডিস হয় তবে তাকে ঘনঘন খাওয়ানোর চেষ্টা করুন এটি তার তন্ত্র পরিষ্কারে সাহায্য করবে।
- নিজের যত্ন নিন, বিশেষ করে যদি আপনার সিজার হয়ে থাকে। জন্মদানের পর নিজেকে কেমনে দেখাশুনা করতে হয় তা পড়ুন।
- শিশুর দুধপানে যদি আপনার ব্যথা অনুভব হয় তাহলে ক্ষত স্তনের জন্য কি করতে হবে তা খুজে বের করুন।
- আপনার শিশুর নাভি এবং নাবিক কর্ডের জন্য চিন্তা করবেন না, তা দেখাশুনা করা সহজ।
- আপনার শিশুর কি জন্মদাগ আছে? দাগ টা কিসের এবং এটির কোন চিকিৎসা দরকার আছে কিনা তা আপনার জানতে হবে।
- আপনি যদি একজন বাবা হন, একটি গভীর শ্বাস নিন এবং সময়টা উপভোগ করুন। আপনার স্ত্রী আপনার সমর্থনের স্বাগত জানাবে তাই খুজে নিন আপনি কেমনে সাহায্য করতে পারেন।
জন্মদানের পরে আপনি
প্রত্যেক মহিলার পরিশ্রম ও প্রসবের আলাদা অভিজ্ঞতা রয়েছে। আপনার সতর্ক এবং সুখী হওয়া উচিত এমনকি প্রফুল্ল – শারীরিক এবং মানসিকভাবে সন্তুষ্ট। আপনার হতাশ ও অবনমিত অনুভব হতে পারে অথবা এই দুই চরম পর্যায়ের কিছু অনুভুত হতে পারে, যদিও আপনার একটু কষ্ট থাকতে পারে কিন্তু আপনি শান্ত হবেন যে আপনার একটি সুস্থ শিশু আছে।