We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
৪ মাস বয়সী, ৩ সপ্তাহ
৪ মাস বয়সী, তৃতীয় সপ্তাহ
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
যদিও কান্নাকাটি করা আপনার শিশুর প্রধান
যোগাযোগের মাধ্যম, সে এখন ব্যঙ্গকৌতুকপূর্ণ অনুভূতি অনুভূতি অর্জন করছে। সে এখন
বিস্ময়ের সাথে হাসবে যখন কোন বাক্স থেকে খেলনা বের হয় বা কম্বল থেকে আপনার মুখ বের
করে তাকে বিস্মিত করে।
বিভিন্ন ধরণের মজার মুখাভিনয় বা শিশুসুলভ
আচরণ করে তাকে সবসময় হাসাতে চেষ্টা করুন। শিশুরা বিভিন্ন ধরণের শব্দ শুনতে ভালবাসে
এবং এতে আপনার কোন আলাদা খেলনা বা বাদ্যযন্ত্রের প্রয়োজন নেই। শুধু আপনার জিহ্বা
বের করে, বাঁশি বাজিয়ে বা কোন জন্তুর শব্দ করে তাকে হাসাতে পারেন, সে এটি
ভালবাসবে।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
আপনার যখন মনে হবে যে বাসার সব অগোছালো
জিনিসপত্র চাপ সৃষ্টি করছে তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেনঃ আপনার
জীবনযাত্রার মান কমিয়ে দিন। সময়মত কাপড় ধোয়া, পরিষ্কার করা, রান্না করা যেসব কাজ
শিশু জন্মের পূর্বে ভালভাবে করছিলেন তা এখন করা অনেক কষ্টদায়ক, বিশেষ করে যখন
আপনার শিশু তার খেলনাগুলো সারাদিন অগোছালো করে রাখে।
কিছু জিনিস গুছাতে ও পরিষ্কার করতে
নির্দিষ্ট কোন লক্ষ্য নির্ধারণ করুন যা আপনাকে ভাল অনুভূতি দেবে। প্রথমে আপনার
প্রয়োজনীয় জিনিসপত্রের যত্ন নিন এবং পরে আপনার ঘর গুছিয়ে নিন যা আপনার দৈনন্দিন
জীবন সহজতর করতে সাহায্য করবে, যেমন শিশুর ডাইপার, খেলনা ইত্যাদি নির্দিষ্ট এক
যায়গায় রাখা এসব করা যেতে পারে। আপনি কিছু সময়ের জন্য কোন সাহায্যকারীকে ভাড়া করতে
পারেন। তারপর আপনার স্বামীর সাথে এসব দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা করুন যেন
ভবিষ্যতের এমন অগোছালো পরিবেশ ঠিক করতে সক্ষম হতে পারেন। অন্যান্য মা-বাবার সাথে
এসব বিষয়ে আলোচনা করা আপনার হতাশা দূর করতে পারে। তাঁরা আপনার প্রতি সহানুভূতিশীল
হবে এবং সহায়ক কোন পরামর্শ দিতে পারে।
ঝুঁকিপূর্ণ গাড়ি চালনা
অনেক বাবারা-ই মনে করতে পারেন যে আপনার শিশুকে
কোলে নিয়ে গাড়ি চালানো গর্বের বিষয়। এমনকি অনেকে তাঁদের শিশুদের স্টিয়ারিং হাতল
স্পর্শ করাতে চায়। এটি অনেক ঝুঁকিপূর্ণ- শুধুমাত্র আপনার চালানোর সময় আপনার শিশুকে
সাথে নেওয়া নিষিদ্ধ নই বরং এতে বড় ধরণের কোন ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনার
শিশু আপনি ও স্টিয়ারিং হাতলের মাঝখানে পড়ে আহত হতে পারে। দুর্ঘটনা শুধুমাত্র গাড়ির
উচ্চগতিতেই নয়, ছোট যাত্রায়ও এটি ঘটতে পারে। যাইহোক, আপনি নিরাপদে গাড়ি চালান,
অন্যজন কেমনে গাড়ি চালায় তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই নিশ্চিত হন যে,
আপনি ও আপনার শিশু যেন নিরাপদে থাকে। আপনার শিশুর সাথে বন্ধন ভাল করার আরও উপায়
রয়েছে- সম্ভবত আপনার স্বামী শিশুকে কোলে নিয়ে আপনাকে গাড়ি চালাতে দিতে পারে
গন্তব্যে পৌছার পড়ে শিশুকে কোলে নিতে পারে।